Sunday 28 June, 2026

For Advertisement

শেষ দুই ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

29 August, 2025 6:05:29

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩১ সদস্যের প্রাথমিক দল থেকে দু’জনকে ছাঁটাই করে স্কোয়াড চূড়ান্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা ও ফরোয়ার্ড আনহেল কোরেয়ার। তারা দু’জনই প্রাথমিক দলে ছিলেন।

এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ইকুয়েডরেরও নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকেট। ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে সাত নম্বরে আছে ভেনেজুয়েলা।

এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়ালতার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হুয়ান ফইথ (ভিয়ারেয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলান ভারেলা (পোর্তো), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস পাস (কোমো), ভালেন্তিন কার্বোনি (জেনোয়া)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), ক্লাউদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রেয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore