Friday 20 November, 2026

For Advertisement

ট্রাম্প-পুতিন যত বেশি দেখা করবেন, বিশ্ব শান্তির জন্য তত ভালো: ফিফা প্রধান

23 August, 2025 6:28:04

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পুরো বিশ্বকে উপকৃত করবে বলে মনে করেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য পুতিন যুক্তরাষ্ট্র সফর করবেন বলে ট্রাম্পের আশা প্রকাশের পর তার মন্তব্য এলো।

বিশ্বের বৃহত্তম ক্রীড়া ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমি বিশ্বাস করি যে… প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন যত বেশি একত্রিত হবেন, বিশ্ব শান্তির জন্য ততই ভালো।’

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই ট্রাম্প (শান্তি প্রতিষ্ঠার) প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। (ইউক্রেন সংঘাত সমাধানে) আলোচনা চলছে। আপনি জানেন, যত বেশি আলোচনা হবে, তাদের (পুতিন এবং ট্রাম্প) একটি ভালো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি হবে।’

তিনি আরও বলেন, ‘(সবাই) এটাই দেখছে, আশা করছে এবং প্রার্থনা করছে। সবাইকে ধন্যবাদ।’ এ সময় তিনি রাশিয়ান ভাষায়ও ‘ধন্যবাদ’ জানান।

শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতির বৈঠক হয়। ২৩তম ফিফা বিশ্বকাপ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে মার্কিন নেতা বলেন, তিনি আশা করেন পুতিন সেখানে উপস্থিত থাকবেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore