Wednesday 24 June, 2026

For Advertisement

জুভেন্টাস ছাড়ছেন বুফন

12 May, 2021 11:22:40

ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্বকাপ জয়ী ফুটবলার জুয়ানলুইগি বুফনের। তবে এই সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। চলতি মৌসুম শেষেই তুরিনের ক্লাবটি ছেড়ে দিচ্ছেন বলে বুফন নিজেই নিশ্চিত করেছেন।

এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পোর্তো বাধাই পেরোতে পারেনি তারা। এদিকে হাতছাড়া হয়েছে লিগ শিরোপাও। তার উপর শোনা যাচ্ছে আরেকটি দুঃসংবাদ। ক্লাবটির গোল পোস্টের দীর্ঘদিনের প্রহরী বুফন আর থাকছেন না।

এ বিষয়ে ইতালিয়ান এই গোলকিপার বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। এই বছর অবশ্যই জুভেন্টাসে আমার সুন্দর ও অনেক দীর্ঘ অভিজ্ঞতার শেষ হতে যাচ্ছে। হয় আমি খেলা ছেড়ে দেব নয়তো নতুন জায়গা খুঁজে নেব, যা আমাকে অনুপ্রাণিত করবে।’

তিনি আরো জানান, ‘জুভেন্টাসে আমি সবকিছু দিয়েছি এবং পেয়েছি। দুই পক্ষ একটি চক্রের শেষে পৌঁছে গেছি। তাই আমার ক্লাব ছাড়ার এটাই সঠিক সময়।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore