Thursday 8 October, 2026
For Advertisement
সাকিব আল হাসানকে আদালতে হাজির হওয়ার আদেশ
19 December, 2024 11:36:45
আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করে আগামী ১৮ জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বলেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশীপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন।
সেখানে সাকিব আল হাসানের পাশাপাশি তার কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগমকেও আসামি করা হয়।
তিনি বলেন, আজ এ বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore