Tuesday 15 September, 2026

For Advertisement

‘পদ আছে নাকি গেছে’, ইশারায় সাকিব যা বোঝালেন

6 August, 2024 5:25:22

সম্প্রতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করেছেন সাকিব আল হাসান। যা নিয়ে তীব্র সমালোচনায় পড়তে হয়েছে তাকে। যদিও সেই সমালোচনা খুব একটা গায়ে মাখেননি তিনি। তবে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় সংসদ সদস্য হিসেবে অকার্যকর হয়ে পড়েছেন সাকিব।

প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলতে নামেন সাকিব। সেখানেই সাকিবকে প্রশ্ন করে বসে মাঠে খেলা দেখতে যাওয়া এক ভক্ত। তিনি মাঠে থাকা সাকিবকে জিজ্ঞাসা করেন, ‘সাকিব ভাই, পদ আছে নাকি গেছে গ্যা?’ ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, সাকিব হাত নেড়ে ইশারায় কিছু একটা বোঝাচ্ছেন। যার মানে অনেকটা এমন, ‘পদ গেছে!’

অবশ্য আওয়ামী লীগ ক্ষমতা হারালেও নির্ভার সাকিব। সরকার পতনের পরই চলতি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে জ্বলে উঠেছেন সাকিব। ব্যাটে বলে পারফর্ম করে হয়েছেন ম্যাচসেরা। ব্যাট হাতে ৩৬ রানের সঙ্গে বোলিংয়ে ১ উইকেট ও ফিল্ডিংয়ে ২টি ক্যাচ নিয়েছেন তিনি।

যদিও দেশে আন্দোলনকারীদের রোষানলে পুড়ছেন তিনি। কেননা, কদিন আগেই গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আন্দোলনকারীদের সমর্থন না দেওয়ায় ভক্তের প্রশ্নের মুখে পড়েন সাকিব। পরে ওই ভক্তকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সাকিব জানতে চান, ‘আপনি দেশের জন্য কী করেছেন?’ যার জেরে দেশে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ক্ষোভেই প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর মাগুরায় সাকিবের রাজনৈতিক কার্য়ালয় পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore