- অপহরণের ৬ দিন পর খাল থেকে জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
- হজের মৌসুমে কোন দিনগুলোতে ওমরাহ করা মাকরুহ?
- ইরানের ওপর নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প
- বাংলাদেশে সবচেয়ে বেশি যে রাউটার বিক্রি হয়
- ওজন কমাতে খাবার বাদ দেওয়া শরীরের পক্ষে ভালো, নাকি ক্ষতিকর?
- বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
- ১ জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ, রাজস্ব জমা হবে ‘এ-চালান’ পদ্ধতিতে
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত ঘোষণা
- দেশের সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য জরুরি নির্দেশনা
না ফেরার দেশে বিসিবির সাবেক সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশের ক্রিকেটাঙ্গনে কে. জেড. ইসলাম নামে পরিচিত। আজ সোমবার (৩ মে) বিকেল ৩টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ৩০ জানুয়ারি ১৯৮৩ সাল থেকে ১৮ ফেব্রুয়ারি ১৯৮৭ পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন তিনি। আশির দশকে জনপ্রিয়তা পাওয়া নির্মাণ স্কুল ক্রিকেটের মধ্য দিয়ে বাংলাদেশে ক্রিকেট ব্যাপক জনপ্রিয়তা পায়। ক্রিকেটের এখানকার অবস্থানের পেছনে ওই টুর্নামেন্টের ভূমিকা অনেক। এই টুর্নামেন্টের পথচলা শুরু হয়েছিল কেজেড ইসলামের হাত ধরে। কে জি ইসলামের আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। তিনি ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: