Sunday 26 July, 2026

For Advertisement

আইপিএলের পর্দা উঠছে আজ

22 March, 2024 3:08:55

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠছে আজ। এই টুর্নামেন্ট শুরু হওয়া মানেই ক্রিকেটপ্রেমীরা একটানা দুই মাস ভরপুর বিনোদনের অপেক্ষায় থাকেন। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং ভিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে ক্রিকেটের এই মহাযজ্ঞ।

শুক্রবার (২২ মার্চ) এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্ট শুরুর আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে চেন্নাই। রুতুরাজ গায়কোয়াড়কে নতুন অধিনায়ক বানিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এতে মহেন্দ্র সিং ধোনির দীর্ঘ নেতৃত্বের অবসান হলো।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরেও একটা বাড়তি আগ্রহ থাকে ভক্ত-অনুরাগীদের। কেননা এদিন যে দ্বিগুণ আনন্দ পাওয়া যায়। প্রথমত, টুর্নামেন্টের সূচনা। দ্বিতীয়ত থাকে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। এবারও তার ব্যতিক্রম নয়। এবারের আইপিএলেও থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চও মাতাবেন নামী-দামী গায়ক, নায়ক ও তারকারা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore