Friday 9 October, 2026

For Advertisement

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

19 March, 2024 8:30:29

শুক্রবার সিলেটে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন দেশের অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাওয়া আঙুলের চোটের কারণে ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

গতকাল সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটের জয়ে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে শ্রীলংকার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক।

ওই সময় ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতে হয়েছিল তাকে। ব্যথা যে বেশ ভালোই পেয়েছেন, তা চোখেমুখেই স্পষ্ট ছিল। অবশ্য ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান। পরে ব্যাটিংয়েও দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন, সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়েন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আজ জানিয়েছে, স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। যেটি সেরে উঠতে ৪-৫ সপ্তাহ সময় লাগবে। এর ফলে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে মুশফিককে পাওয়া যাবে না।

২০০৮ সাল থেকে নিয়মিত টেস্ট দলে থাকা মুশফিক এখন পর্যন্ত বাংলাদেশের ৭টি টেস্ট মিস করেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore