Wednesday 7 October, 2026

For Advertisement

নিশাঙ্কা-আসালাঙ্কার জুটিতে হতাশ টাইগাররা

15 March, 2024 9:23:16

বাংলাদেশের বিপক্ষে ২৮৭ রানের টার্গেটে নেমে প্রথমে বিপর্যয়ে পড়েছিল শ্রীলংকা। মাঠে নেমেই শরীফুলের প্রথম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন আভিস্কা ফার্নান্ডো।

এরপর তাসকিনের বলে আউট হলেন কুশল মেন্ডিস। ষষ্ঠ ওভারের প্রথম বলেই মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন কুশল মেন্ডিস।

পরের ওভারেই আরেকটি উইকেট পান শরীফুল। ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলেছেন সাদিরা সামারাবিক্রমা।

তবে এরপর জুটি গড়েন নিশাঙ্কা-আসালাঙ্কা। এখন পর্যন্ত ৯১ রান করেছেন তারা।
এ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ১১৭ রান করেছে দলটি।

এর আগে হৃদয়ের ৫ ছক্কার হার না মানা ৯৬ রানের ইনিংসে ভর করেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মতোই টস হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে টাইগারদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore