Tuesday 30 June, 2026

For Advertisement

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে দিল্লি

3 May, 2021 10:18:01

ক্রিস গেইলদের পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল ১৪তম আসরে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটালস। আট ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঞ্জাবের অবস্থান ষষ্ঠ।

রোববার (২ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে ক্রিস গেইলসহ দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাঞ্জাব। এরপর একাই লড়াই করেন লোকেশ রাহুলের অসুস্থতায় অধিনায়কের দায়িত্ব পাওয়া মায়াঙ্ক আগারওয়াল। তার ৫৮ বলের ৮টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৯৯ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৬ রান করে পাঞ্জাব।

এছাড়া ২৬ রান করেন ডেভিড মালান। টার্গেট তাড়া করতে নেমে ৬.১ ওভারে ৬৩ রানের জুটি গড়ে ফেরেন পৃথ্বি শ (৩৯)। দলীয় ১১১ রানে ২২ বলে ২৫ রান করে আউট হন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। মাত্র ১৪ রান করে ফেরেন অধিনায়ক ঋষভ পন্থ। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সিমরন হিতমারকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার শিখর ধাওয়ান। দলের জয়ে ৪৭ বলে ৬টি চার ও দুই ছক্কায় অপরাজিত ৬৯ রান করেন ধাওয়ান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore