Wednesday 24 June, 2026

For Advertisement

নারী আইপিএলের নিলাম চলছে

9 December, 2023 6:01:11

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে। তার আগে আজ ভারতেই হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের নিলাম।

নারী আইপিএলের নিলামে দেশ-বিদেশের ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে। গত বছরের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা।

এবারের নিলামে কোন নারী ক্রিকেটার সেরা মূল্যে বিক্রি হবেন তা আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে।

বিকেল ৩টায় শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। এবারের নিলামে ৪০ হাজার বেস প্রাইসে রয়েছেন ৬ জন তারকা ক্রিকেটার। তারা হলেন-

কিম গার্থ (অস্ট্রেলিয়া) – বেস প্রাইস ৫০ হাজার টাকা
ডিয়েন্ড্রা ডট্টিন (ওয়েস্ট ইন্ডিজ) – বেস প্রাইস ৫০ হাজার টাকা
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) – বেস প্রাইস ৪০ হাজার টাকা
অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া) – বেস প্রাইস ৪০ হাজার টাকা
জর্জিয়া ওয়েরহ্যাম (অস্ট্রেলিয়া) – বেস প্রাইস ৪০ হাজার টাকা
অ্যামি জোনস (ইংল্যান্ড) – বেস প্রাইস ৪০ হাজার টাকা

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore