For Advertisement
পদ ছাড়লেন সালাউদ্দিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দায়িত্ব গ্রহণের ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ান তিনি। বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে নতুন লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী গত বছর দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করলে সালাউদ্দিন নিজেই দায়িত্ব গ্রহণ করেন। এক বছর পর তিনি সেই পদ ছাড়লেন। নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদী থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।
এদিকে নতুন লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ইমরুল হাসান বলেন, বাফুফে সভাপতি আমার ওপর আস্থা রাখায় উনাকে ধন্যবাদ। বিতর্ক সবজায়গায়ই আছে, ফিফাতেও আছে। বির্তকটা খেলাধুলারই একটা অংশ। আমি চেষ্টা করবো দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার জন্য।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো লিগটাকে সঠিক সময়ে শুরু করার জন্য এবং শেষ করার জন্য। আন্তর্জাতিক উইন্ডো এবং আমাদেরটা মিল করার চেষ্টা করবো। যাতে আমাদের দলগুলো ভালো মানের বিদেশি এনে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore