Thursday 29 October, 2026

For Advertisement

নির্বাচকদের সঙ্গে সাকিব-হাতুরাসিংহের বৈঠক

22 November, 2023 5:55:35

বাঁ হাতের তর্জনীতে পাওয়া চোটের জায়গায় করা ব্যান্ডেজ পরিবর্তন করতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগে এসেছিলেন সাকিব আল হাসান। প্রায় একই সময় বিসিবিতে উপস্থিত হন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার। এই সাক্ষাতে একসঙ্গে আলোচনায় বসেছিলেন তাঁরা।

দুপুরের পর সবাই বিসিবি অফিস ছাড়ার সময় তাঁদের কাছে বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানতে চাওয়া হলে এড়িয়ে গেছেন তাঁরা। তবে এটি নির্ধারিত কোনো আলোচনা নয় বলেই জানিয়েছেন তাঁদের একজন।

যুক্তরাষ্ট্র থেকে সাকিব গতকাল সকালে দেশে ফিরেছেন। হাতুরাসিংহে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন গতকাল রাতে।

আজ কোচ-অধিনায়ক বোর্ডে বিশ্বকাপ ব্যর্থতার প্রতিবেদন জমা দিতে এসেছিলেন কি না, এমন প্রশ্নেরও উত্তর দিতে রাজি হননি বোর্ডের দায়িত্বশীল কোনো কর্মকর্তা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore