For Advertisement
কোচকে যে ‘কারণ’ দেখিয়ে দেশে এসেছেন সাকিব
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপ চলার মধ্যেই দেশে ফিরেছেন। এ বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হুট করে কেন দেশে এলেন বিশ্বসেরা সাকিব।
জানা গেছে, দেশে ফিরে অনুশীলন করলেও কোচ থেকে সাকিব ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সাকিবকে দুদিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।’
হঠাৎ করে দলকে রেখে সাকিব দেশে ফেরায় অনেকেই ভেবেছিলো হয়তো ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা।
তবে সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
বৃহস্পতি এবং শুক্রবারও ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশসেরা এ অলরাউন্ডার। এর পাশাপাশি বোলিং নিয়েও কাজ হতে পারে বলে জানিয়েছেন কোচ ফাহিম।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেওয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি সাকিব।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore