Saturday 10 October, 2026

For Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

23 September, 2023 11:08:51

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়োজন করা হয় নিউজিল্যান্ড সিরিজের। তবে বৃষ্টি বাধায় ভেস্তে যায় সবকিছুই। প্রথম ম্যাচে বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের। বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয় ম্যাচটি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়াম দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে নামবে টাইগাররা। প্রস্তুত কিউইদের বিপক্ষে লড়তে। সিরিজের ২য় ওয়ানডেতে দুই-একটা পরিবর্তন দেখা যেতে পারে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে থাকবেন লিটন দাস। তিন নম্বর পজিশনে নেমে যেতে পারেন তানজিদ হাসান তামিম। চারে তাওহীদ হৃদয়ের জায়গাটা পোক্তই বলা চলে। পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ, ছয়ে সৌম্য সরকার, সাতে শেখ মেহেদী হাসান। বাংলাদেশ ব্যাটিং করতে নামলে এই তিন পজিশনে থাকবে বাড়তি নজর।

আটে খেলবেন নুরুল হাসান সোহান, নয়ে রিশাদ হোসেন। দশ এবং এগারোতে দেখা যেতে পারে দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে। বিশ্রামে থাকতে হতে পারে মুস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদকে। চোটের কারণে বাইরে থাকতে পারেন পেসার তানজিম হাসান সাকিব।

সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হ্রদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore