For Advertisement
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশিত
তিনটি ওয়ানডে ও দুটি টেস্টের এই মিশনে কিউইরা বাংলাদেশ সফর করবে দুই দফা। প্রথম দফা এশিয়া কাপের পর ও বিশ্বকাপের আগে। সে লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে সফরকারী দল। ২১ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই দিবারাত্রির, শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। সিরিজ শেষ করে চলে যাবে কিউইরাও, এরপর দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে আসবে বিশ্বকাপের পর। বাংলাদেশ দলও এই সিরিজ শেষ করে পরদিন উড়াল দেবে বিশ্বকাপে।
বিশ্বকাপ শেষে ২১ নভেম্বর আবারও ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর লাল বলে নিউজিল্যান্ড খেলবে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ নভেম্বর। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
একনজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি:-
২১ সেপ্টেম্বর- (১ম ওয়ানডে-মিরপুর)
২৩ সেপ্টেম্বর – (২য় ওয়ানডে-মিরপুর)
২৬ সেপ্টেম্বর- (৩য় ওয়ানডে-মিরপুর )
প্রতিটি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
২৮ নভেম্বর-১ম টেস্ট
৬ ডিসেম্বর-২য় টেস্ট
টেস্ট সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore