Tuesday 25 August, 2026

For Advertisement

আফগানদের ছয় উইকেটে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

16 July, 2023 11:24:37

বল হাতে আফগানিস্তানকে ধরাশায়ী করার পর ব্যাট হাতে দারুণ নৈপুণ্যে দেখিয়েছে টাইগাররা। শেষ টি-টোয়েন্টিতে রশিদ খানের দল বধ হয়েছে ৬ উইকেটের ব্যবধানে। তাতে আফগানদের বিপক্ষে এ সংস্করণে প্রথমবার সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান ৭ উইকেটে ১১৬ রান করে। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য ১১৯ রান। বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ হয়। পাওয়ার প্লেতে আফগানরা ৩৪ রান করে ২ উইকেট হারিয়ে। ৭.২ ওভার খেলা না হতেই আসে বৃষ্টি। ১ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর ৮.১৫ মিনিটে খেলা শুরু হয়। ২০ ওভারের পরিবর্তে ১৭ ওভার করে খেলা হচ্ছে। বৃষ্টির পর বল হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। সাকিব জোড় আঘাতে লাগাম টেনে ধরেন। মাঝে হাসান-তাসকিন ২ ওভারে ২৮ রান দেন। শেষে মোস্তাফিজ-তাসকিন দারুণভাবে শেষ করেন। আফগানদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ওমরজাই। এ ছাড়া ইবরাহীম ২২ ও করিম ২০ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন। ২টি করে উইকেট নেন সাকিব-মোস্তাফিজ। নাসুম উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দেন।

বাংলাদেশ দল ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। কাঁধের ইনজুরির কারণে নেই ওপেনার রনি তালুকদার। এ ছাড়া বিশ্রামে আছেন পেসার শরিফুল ইসলাম। রনির পরিবর্তে একাদশে আফিফ হোসেন আর শরিফুলের পরিবর্তে খেলবেন পেসার হাসান মাহমুদ।

একাদশে যারা, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ

আফগানিস্তান এক পরিবর্তন নিয়ে নেমেছে। ফরিদ আহমেদের পরিবর্তে খেলবেন ওয়াফাদার মোমাদ। আফগান জার্সিতে অভিষেক ঘটছে তার।

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ওয়াফাদার মোমাদ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore