For Advertisement
শুভ জন্মদিন ‘ক্রিকেট ঈশ্বর’
যাকে একপলক দেখার জন্য এখনো লাখো মানুষ অপেক্ষা করে, সেই শচীন রমেশ টেন্ডুলকারের আজ জন্মদিন। দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছরের জন্মদিন উৎসবহীন রেখেছিলেন। এবারেও সারা দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। তার মাঝেই ৪৮ বছরে পা দিলেন শচীন রমেশ টেন্ডুলকার।
কিছুদিন আগে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত রোড সেফটি সিরিজে দারুণ ব্যাটিং করেছিলেন শচীন। সেই আসরের পরেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালেও ভর্তি করতে হয় তাকে। আপাতত তিনি সুস্থ আছেন। তবে জন্মদিনের উৎসব শুধু মাত্র সোশ্যাল সাইটেই সীমাবদ্ধ। অসংখ্য ক্রিকেট ব্যক্তিত্বরা শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
সুরেশ রায়না টুইট করে লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ক্রিকেটের প্রতি তোমার ভালবাসা আমাদের ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করেছে। তোমার সুস্থ জীবন কামনা করি’। রবি শাস্ত্রী লিখেন, ‘শুভ জন্মদিন মাস্টার। প্রায় এক যুগ হতে চলল তুমি ক্রিকেট থেকে অবসর নিয়েছ। ক্রিকেটার, সমর্থকরা বুঝতে পারছে তোমার তৈরি করা রেকর্ডগুলো ভাঙা কতটা কঠিন।’
শচীনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, ‘৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান, ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি, ২০১ আন্তর্জাতিক উইকেট। শুভ জন্মদিন শচীন’। বাংলাদেশের সৌম্য সরকার লিখেছেন, ‘শুভ জন্মদিন শচীন স্যার। সুস্থ থাকুন, আমার ভালোবাসা গ্রহণ করুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore