For Advertisement
জুলাইয়ে আসছে দক্ষিণ আফ্রিকা, সূচি চূড়ান্ত করল বিসিবি
আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে পরবর্তী যুব বিশ্বকাপ। টুর্নামেন্টটি সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে টাইগার যুবারা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে আগামী জুলাইয়ে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ভারতের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে টাইগার যুবাদের।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৬ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর বাকি দুই ম্যাচ ৯ ও ১১ জুলাই খুলনায় হবে। প্রায় অর্ধযুগ ধরেই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নেই আন্তর্জাতিক খেলা।
সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। আজ (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিসিবি। এদিকে, রাজশাহীতে প্রায় এক যুগ পর পাকিস্তান যুব দলের বিপক্ষে সিরিজ দিয়ে খেলা মাঠে গড়িয়েছিল। আফ্রিকা যুবাদের বিপক্ষে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ১৪ ও ১৭ জুলাই।
সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় যাচ্ছে না টাইগার যুবাদের। ঘরের মাটিতে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেনি আরহার আমীনের দল। শুরুতে টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও টাইগার যুবারা হেরে যায় ৪-১ ব্যবধানে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore