Thursday 8 October, 2026

For Advertisement

বাঁচা মরার ম্যাচে ভোরে মাঠে নামছে ব্রাজিল

24 May, 2023 7:05:04

আর্জেন্টিনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইতালির যুবাদের কাছে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। বুধবার (২৪ মে) দিবাগত রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সেলেসাও যুবারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে তাদের আজ জিততেই হবে। নিজেদেরকে ফেরানোর ম্যাচে তাদের প্রতিপক্ষ আজ ডোমিনিকান রিপাবলিক।

ব্রাজিল রয়েছে ‘গ্রুপ ডি’তে। এই গ্রুপের অপর দুই দল হলো ইতালি ও নাইজেরিয়া। ব্রাজিল-ডমিনিকান রিপাবলিকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৪ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। মেন্ডোজার এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে গড়াবে ম্যাচটি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৭ মে নাইজেরিয়ার বিপক্ষে।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। অন্যদিকে পরপর দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডের।

উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। তবে ইসরায়েলকে খেলতে না দেয়ার ঘোষণা দেয়ায় ফিফা ভেন্যু পরিবর্তন করে নিয়ে যায় লাতিন আমেরিকান দেশ আর্জেন্টিনায়। যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি। তবে স্বাগতিক হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নেয়ার সুযোগ পায় তারা।

ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore