Thursday 8 October, 2026

For Advertisement

আফগানিস্তানের বিপক্ষে সেরা দল দেওয়া হবে: নান্নু

20 May, 2023 12:47:15

আগামী মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচকে সামনে রেখে শুক্রবার সাংবাদিকদের সামনে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান নির্বাচত মিনহাজুল আবেদীন নান্নু। আফগানদের বিপক্ষে সেরা দল নিয়েই মাঠে নামা হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক টেস্টে মাত্র একটি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে টাইগাররা। কিন্তু সেই অভিজ্ঞতাটা ভালো না বাংলাদেশের। চার বছর আগে খেলা সেই ম্যাচে সাকিব আল হাসানরা করেছিল অসহায় আত্মসমপর্ণ। তাই তো এবার আর কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাতে রাজি নন প্রধান নির্বাচক।

জুনের একমাত্র টেস্টের দল নিয়ে নান্নু বলেন, ‘আফগানিস্তান অনেক ভালো দল। আর তাদের বিপক্ষে আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে। তাই এবার আর কোনো পরীক্ষা চালাতে চাইছি না। আফগানদের হালকাভাবে নেওয়ারও কোনো সুযোগ নেই। তাদের বিপক্ষে সেরা দলই দেওয়া হবে।’

প্রসঙ্গত, জুন মাসের ১০ তারিখে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ জুন শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। পরে ভারত সফরে যাবে আফগানরা। এরপর ১ জুলাই বাংলাদেশে ফিরে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore