- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার দিবাগত রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে একই দিন সবাই যাচ্ছেন না। বরং দুই ভাগে যাচ্ছে পুরো স্কোয়াড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে প্রথম গ্রুপ ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। আর দ্বিতীয় বহর যাবে সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে।
প্রসঙ্গত, আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়ানশিপের এই সিরিজটি নিজেদের মাটিতে আয়োজন করতে ব্যর্থ হয়েছে আইরিশ ক্রিকেট বোর্ড। দেশটির খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কারণে সিরিজটি আয়োজন করতে পারেনি আইরিশরা। এ কারণে প্রতিবেশী দেশ ইংল্যান্ডের চেমসফোর্ডে হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।
আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। তবে তার আগে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: