- ইফতারে তরমুজের শরবতের যত উপকার
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- ছাত্রদল নেতা হামিম-জ্যোতিকে বহিষ্কার
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল
শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর সেই উদ্দেশ্যেই আজ শ্রীলঙ্কার অভিমুখে পাড়ি জমিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
এই সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৭টিতে হার ও দু’টিতে জিতেছে টাইগ্রেসরা। ২৯ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে- ২ ও ৪ মে। সিরিজের সবগুলো ম্যাচ হবে কলম্বোর পি সারা ওভালে।
সিংহলিজ স্পোর্টস ক্লাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে যথাক্রমে- ৯, ১১ ও ১২ মে।
বাংলাদেশ দল :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: