- ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা
- হরমুজ প্রণালীতে তেল বন্ধ করলে ২০ গুণ শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের
- প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে: প্রধানমন্ত্রী
- নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি
- আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: জামায়াত আমির
- যে সহজ কাজগুলো আপনার ত্বক ভালো রাখবে
- যে ৪ কারণে বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মুসলমানরা
- ইফতারের পর শরীর ক্লান্ত লাগলে দূর করবেন যেভাবে
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর
ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন
ক্রিকেটাররা ফাঁকা সময়ে পবিত্র ওমরাহ পালন করছেন। ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন মাশরাফি মুর্তজা।
পরিবারের সঙ্গে ঈদ করতে অধিকাংশ ক্রিকেটার ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার তিনি গেছেন তার জেলা শহর মাগুরাতে।
বৃহস্পতিবার সাকিব আল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিমানে যশোর হয়ে মাগুরাতে পৌঁছান। সেখানে পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার আগের দিন ঢাকা ছেড়েছেন।
মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস আইপিএল খেলতে ভারত সফরে রয়েছেন। তারা সেখানেই ঈদ পালন করতে পারেন।
ঈদের পর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প। ২৬ এপ্রিল সিলেটে যাবে জাতীয় দল। সেখানে ২৭, ২৮ ও ২৯ তারিখ অনুশীলন। ২৯ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। পরেরদিন আয়ারল্যান্ড সফরের জন্য রিপোর্ট করতে হবে।
১ মে ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: