For Advertisement
ইংলিশদের বাংলাওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা
ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরম্যাটে সিরিজ জয় ছিল না টাইগারদের। এবার সেই আশা পূরণ করেছে সাকিবরা। শেষ টি-টোয়েন্টিতে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলাওয়াশ করে নিজেদের অন্য উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মঙ্গলবার (১৪ মার্চ) মাঠে নামবে শান্ত-তাসকিনরা। খেলাটি শুরু হবে বিকাল ৩ টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তবে শেষ ম্যাচে নতুনদের ঝালিয়ে নিতে একাদশে পরিবর্তনের আভাস দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, জেতার দিকেই মনোযোগ থাকবে। অবশ্যই আমরা জিততে চাইব। সেটার মাধ্যমে আমরা যদি দুই বা একটা বদল আনতে পারি, সেটা দল করতে পারে।
বাশার বলেন, আমার মনে হয় দলও এখন প্রস্তুত, যেকোনো কন্ডিশনে আমরা জিততে চাই। কন্ডিশনের সুবিধা সবসময় নিতে চাই না। এই মনোভাবই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।
অন্যদিকে নিয়ম রক্ষার ম্যাচে জয় নিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় ইংল্যান্ড। নতুন-পুরাতনের সমন্বয়ে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় যাবে বলে আশা টাইগার ভক্তদের।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore