Friday 9 October, 2026

For Advertisement

হোয়াইটওয়াশ রুখতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

6 March, 2023 10:49:53

দীর্ঘ ৭ বছর পর ঘরের মাটিতে সিরিজ হারল বাংলাদেশ দল। মিরপুরের দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের হাতে রেখে দিয়েছে ইংল্যান্ড। বন্দরনগরী চট্টগ্রামে বিশ্বচ্যাম্পিয়ন বাহিনী আজ নামছে স্বাগতিকদের হোয়াইটওয়াশের টার্গেটে। তামিম, সাকিব, মাহমুদুল্লাহরাও মরিয়া হারের খোলশ ছেড়ে জয়ের পথে ফিরতে। এজন্য চাই আত্মবিশ্বাসী ক্রিকেট, টেকনিক্যাল ক্রিকেট এবং সর্বোপরি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগে জ্বলে উঠার ক্রিকেট।

দুই ম্যাচ হারলেও শেষটা রাঙাতে চান টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরথ। তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘পরাজিত দলের অংশ হওয়া সুখকর হবে না কিন্তু এটিই ম্যাচেরই অংশ। আমরা শক্তিশালী দল হিসেবে ঘুড়ে দাঁড়াতে চাই। আমরা চ্যালেঞ্জ নিতে চাই। এই ফরম্যাটের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ভালো করার জন্য আমরা বদ্ধপরিকর।’

ধারণা করা হচ্ছে শেষ ম্যাচে আসতে যাচ্ছে পরিবর্তন। আফিফ হোসেনের জায়গায় অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore