Saturday 10 October, 2026

For Advertisement

চট্টগ্রামে দুই ম্যাচের টিকিটের মূল্য জানাল

5 March, 2023 10:50:41

ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজির প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুসারে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ ম্যাচটি খেলতে আগামীকাল মাঠে নামবে দুই দল। এছাড়া এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আসন্ন এ দুই ম্যাচ মাঠে গড়ানোর আগে গতকাল টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকা অনুসারে গ্যালারির সর্বনিম্ন টিকিটের দাম ২০০ এবং সর্বোচ্চ টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিবির দেওয়া টিকিটের মূল্য তালিকা অনুসারে, গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ ১ হাজার ৫০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার, ক্লাব হাউজ ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০ ও ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা মাত্র।

আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকায় বিটাক মোড়স্থ স্থাপিত কাউন্টার ও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম চত্বরের কাউন্টার থেকে টিকিট ছাড়া হবে। তাছাড়া ম্যাচের দিনেও সকালে উভয় কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore