Sunday 28 June, 2026

For Advertisement

রংপুরকে বিদায় করে ফাইনালে সিলেট

14 February, 2023 10:28:31

রনি তালুকদারের ব্যাটিং ঝড়ের পরও হার এড়াতে পারেনি রংপুর রাইডার্স। ১৭ ওভারে ১৫০ রান করে জয়ের পথেই ছিল রংপুর।

জয়ের জন্য শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৩ রান। ৬৬ ও ৩৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যাচ্ছিলেন রনি তালুকদার ও অধিনায়ক নুরুল হাসান সোহান।

১৮তম ওভারে তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন নুরুল। ওভারের চতুর্থ বলে ৬৬ রানে অপরাজিত থাকা রনি তালুকদারকে রান আউট করেন উইকেটকিপার জাকির হাসান। ওই ওভারে মাত্র ২ রান তুলতে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় রংপুর।

১৯তম ওভারে ইংলিশ তারকা ব্যাটসম্যান লুক উড মাত্র ৩ রানে শিকার করেন ২ উইকেট। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৮ রান।

১৫তম ওভারে ১৭ রান খরচ করা সত্ত্বেও রুবেল হোসেনের ওপর মেষ ওভারে আস্থা রাখেন সিলেটের অধিনায়ক সাকিব। রুবেল হোসেনের করা ইনিংসের শেষ ওভারের প্রথম দুই বলে দুই বাউন্ডারি হাঁকান রংপুরের শ্রীলংকান তারকা দাসুন শানাকা। পরপর বাউন্ডারি খাওয়ার পর মাশরাফির পরামর্শে বল করে পরের তিন বল ডট দেন রুবেল। শেষ বলে দাসুন শানাকাকে বোল্ড করেন রুবেল।

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ১৯ রানের জয়ে ফাইনালে উঠে যায় সিলেট। । আগামী পরশু বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ফাইনালে খেলবে সিলেট বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডা সিলেট।

এদিন টস হেরে উড়ন্ত সূচনা করা সিলেট ৭ উইকেট হারিয়ে তুলে ১৮২ রান। দলের হয়ে ৪০ রান করেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ২৮ রান করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২১ রান করে করেন থিসেরা পেরেরান ও জর্জ লিন্ডে।

টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় রংপুর।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore