Wednesday 23 September, 2026

For Advertisement

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

1 November, 2022 11:11:15

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান দলপতি মোহাম্মদ নবি।

আফগানিস্তানের একাদশে এসেছে একটি পরিবর্তন। হজরতুল্লাহ জাজাইয়ের জায়গায় দলে ঢুকেছেন গুলবাদিন নাইব।ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার এবং পরের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে আফগানিস্তানের। অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে উজ্জীবিত জয়ে শুরু করলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে শ্রীলঙ্কা।
সর্বশেষ এশিয়া কাপে দুইবার দেখা হয়েছিল এই দুই দলের। গ্রুপ পর্বে লঙ্কানদের বাজেভাবে হারিয়েছিল আফগানরা। কিন্তু সুপার ফোরে হারের বদলা নিয়েছিল শ্রীলঙ্কা।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, উসমান গনি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ও ফজলহক ফারুকী।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মধুশান, মহেস থিকশানা, লাহিরু কুমরা ও কাসুন রাজিথা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore