For Advertisement
এবার সিডনিতে দাওয়াতে অংশ নিয়ে বিতর্কে জড়ালেন সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হার মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট সমর্থকরা।
অধিনায়ক সাকিব আল হাসানসহ কোচ, নির্বাচক ও দলের খেলোয়াড়দের ধুয়ে দিচ্ছেন অনেকে।
এমন পরিস্থিতিতে সিডনিতে এব ‘দাওয়াত-কাণ্ড’কে ঘিরে ফের নেতিবাচক খবরের শিরোনাম হলেন সাকিব।
এবার তার বিরুদ্ধে অভিযোগ, বিসিবির বা টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। তার সঙ্গে সে নেমন্ত্রণে ছিলেন পেসার তাসকিন আহমেদও।
সাকিবের এই কাণ্ডে ক্ষুব্ধ বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস।
তিনি বললেন, ‘অনুষ্ঠানটা করতে মানা করেছিলাম আমরা। তারপরও তারা শোনেনি। সাকিবরা কেন গেল জানি না। আমরা ওদের যেতে বলিনি।’
তবে টুর্নামেন্ট চলাকালে বিষয়টি সামনে আনতে রাজি নন জালাল ইউনুস। এতে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের ঝাঁঝ আর না বাড়ুক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে টাইগাররা ২৫ অক্টোবর সিডনিতে আসবে তা আগেই জানা ছিল সেখানের বাংলাদেশি প্রবাসীরা।
২৫ তারিখেই অনুষ্ঠানটি রাখে আয়োজক সংগঠন। এই অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই ব্যাপক প্রচারণা চালানো হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে একশ টিকিট বিক্রি করা হয়। সিডনি সিটির জাফরান রেস্তোরাঁয় গত মঙ্গলবার হয়ে সেই অনুষ্ঠান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore