Friday 9 October, 2026

For Advertisement

আজ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

9 October, 2022 11:07:24

বাংলাদেশ-পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অনেকটাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার দেখেছে বাংলাদেশ।

দলের সঙ্গে যোগ দিতে দেরি হওয়ায় পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে থাকছেন সাকিব। কিউই ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন।

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে অফ স্পিনার নাসুম আহমেদকে। তবে উইকেট বিবেচনায় নাসুমের দলে থাকাও অবাক হওয়ার মতো কিছু নয়। এ ছাড়া টাইগার দলের ওপেনিং পজিশনেও পরিবর্তনের জোর গুঞ্জন উঠেছে। এই ম্যাচে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore