For Advertisement
মেসি-এমবাপের গোলে, টানা ৫ ম্যাচ জয় পিএসজি
গত কিছুদিন ধরেই দারুণ ফর্মেই আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে যে দুরন্ত ফর্মে ছিলেন লিওনেল, সেটা টেনে এনেছেন যেন পিএসজিতেও। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে ফ্রি কিকে গোল করেছেন এবার পিএসজির জার্সি গায়েও ফ্রি কিকে এক জাদুকরী গোল করলেন তিনি। এরপর কিলিয়ান এমবাপের গোলে পিএসজি ২-১ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল পিএসজি, উঠে এসেছে লিগের শীর্ষেও।
টেবিলের নিচের দিকের দল নিসের বিপক্ষে ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে শুরু থেকে খেলাননি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে আক্রমণভাগে শুরু করেছিলেন হুগো একিতিকে। তবে শুরুতে এমবাপের অভাবটা বুঝতে দেননি মেসি। ২৮ মিনিটে ফ্রি কিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন তিনি, তাকে ফাউল করেন নিসের অধিনায়ক দান্তে। সেখান থেকে দারুণ এক ফ্রি কিকে পিএসজিকে এগিয়ে দেন তিনি।
বিরতির পর অবশ্য নিসে ম্যাচে ফেরে, গায়েতান লাবোর্দের গোলে। এরপরই কোচ গালতিয়ের এমবাপেকে আনেন মাঠে। সেই এমবাপেই শেষমেশ গোলের দেখা পাইয়ে দেন পিএসজিকে। নর্ডি মুইকেলের ক্রসে ৮৩ মিনিটে গোলটি করেন তিনি। তাতেই ২-১ গোলে পিএসজি হারায় নিসে। এই গোলের ফলে পিএসজি ৯ ম্যাচে ৮ জয় ১ ড্র নিয়ে উঠে এসেছে লিগের শীর্ষে। এমবাপেও ৮ গোল নিয়ে উঠে এসেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার চূড়ায়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore