Saturday 10 October, 2026

For Advertisement

বাঁচা-মরার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

1 September, 2022 7:47:51

এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামছে টাইগাররা।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামেন সাকিব আল হাসানরা। কিন্তু এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হেরেছে ৭ উইকেটে বড় ব্যবধানে। একইভাবে প্রথম ম্যাচে জয়হীন লঙ্কানরাও। নবি-রশিদদের কাছে তারা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাই বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জন্যেও ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুদল এখন পর্যন্ত পরস্পরের মুখোমুখি হয়েছে মোট ১২ বার। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই বেশি। তারা জিতেছে আটটি ম্যাচে। অন্যদিকে টাইগাররা জয় পেয়েছে মাত্র চারটিতে। তবে এশিয়া কাপে দুদলের শেষ ম্যাচে জয়ের হাসি ছিল বাংলাদেশের।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore