For Advertisement
মালয়েশিয়ার জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব
মালয়েশিয়াকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েরা। গুনে গুনে ৬ বার জালে বল পাঠিয়ে গোল উৎসব করলো স্বাগতিকরা।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (২৩ জুন) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতেই আক্রমণ চালায় বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে মারিয়া মান্ডার কর্নার থেকে আঁখি দলকে লিড এনে দেন। আর ম্যাচের ২৬ মিনিটে ডানদিক থেকে স্বপ্নার ক্রসে বক্সের মধ্যে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে বল জালে পাঠান সাবিনা। ৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি গোলপোস্টের সামনে থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের মধ্যে ঢুকে ফাঁকা পোস্টে বল জড়ান স্বপ্না। প্রথমার্ধে বাংলাদেশ এক হালি গোল দেয় মালয়েশিয়ার জালে।
চোটের ভয়কে জয় করেছেন তাসকিনচোটের ভয়কে জয় করেছেন তাসকিন
৬৭তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন মনিকা চাকমা। ৭৪ মিনিটে সতীর্থের ক্রস থেকে দুর্দান্ত হেডে দলের ষষ্ঠ গোল করেন কৃষ্ণা রাণী সরকার।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore