Saturday 10 October, 2026

For Advertisement

ক্রিকেটার অ্যান্ড্রু সায়মন্ডস মারা গেছেন

15 May, 2022 11:20:38

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস কুইন্সটাউনের টাউন্সভিলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (১৫ মে) অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে তার মৃত্যুর খবর নিশ্চত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। চলতি বছরে অজি তারকা লেগ স্পিনার শেন ওয়ার্নকে হারানোর পর আবারও শোক নামলো অস্ট্রেলিয়ায়।

কুইন্সল্যান্ড পুলিশ বলেছে, প্রাথমিক তথ্য মতে শনিবার রাত ১১ টার কিছু পরেই গাড়িটি অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জের রাস্তা ছেড়ে বাইরে চলে যায় এবং উলটে যায়। যা টাউন্সভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জে ঘটেছে। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তানকে রেখে গেছেন তিনি।

অস্ট্রেলিয়ার দুই বারের বিশ্বকাপ জয়ী সাবেক অল-রাউন্ডার অ্যান্ড্রু সায়মন্ডস ২৬টি টেস্ট খেলে ৪০.৬১ গড়ে ১ হাজার ৪৬২ রান করেছেন এবং অফ-স্পিন এবং মিডিয়াম পেস বোলিং করে ২৪টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ১৯৮টি একদিনের আন্তর্জাতিক এবং ১৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ল্যাচলান হেন্ডারসন বলেছেন, অস্ট্রেলিয়ান ক্রিকেট আরেকজন সেরাকে হারিয়েছে৷ অ্যান্ড্রু ছিলেন প্রজন্মের একজন প্রতিভা, যিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যে এবং কুইন্সল্যান্ডের ক্রিকেট সমৃদ্ধির ইতিহাস হয়ে থাকবেন৷

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore