Sunday 11 October, 2026

For Advertisement

শ্রীলঙ্কা সিরিজে তাসকিন-শরিফুল অনিশ্চিত

17 April, 2022 7:17:04

মাসখানেক পরই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই সিরিজে দলের দুই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে পাওয়া যাবে কিনা- তা এখনও নিশ্চিত নয়। ইনজুরির কারণে দুজনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন।

কাঁধের চোটে আক্রান্ত হয়েছেন তাসকিন।

আজ রবিবার বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সভা থেকে বেরিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানান, তাসকিনকে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সেখানকার চিকিৎসকের এপয়েন্টমেন্ট পেলেই তাসকিনকে ইংল্যান্ডে পাঠানো হবে। অন্যদিকে শরিফুলের লাগবে অস্ত্রোপচার।
যুব বিশ্বকাপজয়ী তরুণ পেসার শরিফুল ইতোমধ্যেই দলে জায়গা পাকা করে ফেলেছেন। কিছুদিন আগে তিনি গোঁড়ালির সমস্যায় পড়লেও এখন সেরে উঠেছেন। কিন্তু তার অন্য শারিরীক জটিলতা আছে। যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন। কবে সেই অস্ত্রোপচার করানো হবে তার উপর নির্ভর করছে শরিফুলের মাঠে ফেরা। তাই শ্রীলঙ্কা সিরিজে তাসকিনের পাশাপাশি শরিফুলকে পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore