Sunday 11 October, 2026

For Advertisement

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মুশফিকের অনন্য কীর্তি

26 February, 2022 9:49:51

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অনন্য কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মি. ডিপেন্ডেবল। দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১৩ হাজারী ক্লাবের সদস্য হলেন টাইগার এই মিডল-অর্ডার ব্যাটার। এর আগে এই ক্লাবের সদস্য হয়েছেন তামিম ইকবাল।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন মুশফিক। এই ইনিংসের সুবাদে তিন ফরম্যাট মিলিয়ে ৪০৬ ম্যাচে মুশির রান গিয়ে পৌঁছায় ১৩ হাজারে।

এ পর্যন্ত খেলা ৭৮ টেস্টে ৪ হাজার ৮৭৩, ২২৯ ওয়ানডেতে ৬ হাজার ৬৭০ ও ৯৯টি টি-টোয়েন্টিতে ১,৪৬৫ রান আছে মুশফিকের।

বাংলাদেশের পক্ষে এই তালিকায় সবার উপরে আছেন তামিম ইকবাল। ৩৫৯ ম্যাচে ১৪ হাজার ১৭৫ রান আছে তামিমের। মুশফিক এখন দ্বিতীয় স্থানে। ৩৭০ ম্যাচে ১২ হাজার ৫৫৩ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের পক্ষে তিন ফরম্যাট মিলিয়ে তামিম-মুশফিক ও সাকিবই ১০ হাজারের বেশি রান করেছেন। তাদের পর এই তালিকায় ১০ হাজার স্পর্শ করার সম্ভাবনা আছে মাহমুদুল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত ৩৬৫ ম্যাচে ৯ হাজার ৩৬৮ রান করেছেন মাহমুদুল্লাহ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore