Tuesday 13 October, 2026
For Advertisement
সাকিবের আইপিএল খেলার সুযোগ এখনো শেষ হয়নি
12 February, 2022 6:25:33
আইপিএল ২০২২ এর মেগা নিলামে শনিবার সাকিব আল হাসানকে নেয়নি কোনো দল।
২ কোটি ভিত্তি মূল্য থাকলেও তার জন্য দর হাঁকায়নি কেউ। ফলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবিক্রিত থেকে যান।
তবে শনিবার সাকিবকে কেউ না কিনলেও সাকিবের আইপিএল খেলার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।
কারণ যে সব খেলোয়াড় অবিক্রিত রয়ে গেছেন তাদের রোববার ফের কেনার সুযোগ পাবে দলগুলো। ওইদিন তাদের জন্য দর হাঁকাতে পারবে সবগুলো ফ্র্যাঞ্চাইজি।
২০১৮ সালে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলকে দলে নেয়নি কোনো দল। পরে তার ২ কোটি ভিত্তি মূল্যতে কিংস এলিভেন পাঞ্জাব দলে ভিড়িয়েছিল।
এদিকে বড় তারকাদের মধ্যে শনিবার সাকিব ছাড়াও অবিক্রিত রয়ে গেছেন সুরেশ রায়না, ডেভিড মিলার ও স্টিভ স্মিথ।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore