Monday 12 October, 2026

For Advertisement

সেমিতে উঠার লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগার যুবারা

29 January, 2022 7:12:25

শিরোপা ধরে রাখার মিশনে এবার বাংলাদেশের সামনে ভারতের যুবারা। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারত দলের অধিনায়ক। ফলে টস হেরে ব্যাট করবে টাইগার যুবারা।

যুবাদের ক্রিকেট প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত গত আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন আকবররা।

এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও পরের দুই ম্যাচ জিতে গ্রুপ রানারআপ হয়ে সেরা আটে জায়গা করে নেন রাকিবুল হাসান বাহিনী। এবার তাদের সামনে আগেরবারের রানারআপ দল ভারত।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ :

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোঃ ফাহিম, আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান(অধিনায়ক) ও রিপন মন্ডল

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ :

এ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, যশ ঢুল*, বাওয়া, সিদ্ধার্থ ইয়াদব, তাম্বে, বানা, হাঙ্গারগেকার, ভিকে অস্টওয়াল ও রবি কুমার

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore