Friday 17 April, 2026

For Advertisement

বিপিএল মাতাতে ঢাকায় ক্রিস গেইল

23 January, 2022 7:53:10

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরু হয়েছে গত ২১ জানুয়ারি। এই টুর্নামেন্টে অংশ নিতে আজ রোববার (২৩ জানুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তার আসার কথা ছিল ২৪ জানুয়ারি। মূলত কানেক্টিং ফ্লাইটের কারণে আগেভাগে বিমানে চড়ে বসেন ইউনিভার্স খ্যাত গেইল। বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।

হোটেলে আসার পর তার করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে দলের সঙ্গে বায়ো বাবলে প্রবেশ করবেন তিনি। এক ভিডিও বার্তায় গেইল বলেন, ‘হ্যালো ফরচুন বরিশাল, আমি ক্রিস গেইল, ইউনিভার্স বস। আমাকে দলে নেয়ার জন্য ধন্যবাদ। সবার সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। দারুণ কিছু করার অপেক্ষা করছি। প্রথম জয়ের জন্য অভিনন্দন, পরের ম্যাচের জন্য শুভ কামনা। আমি যখন দলে যোগ দেব, ইউনিভার্স বস তার কাজ শুরু করে দেবে। উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ।’

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে আগামীকাল তাদের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। এই ম্যাচের আগেই গেইলের ২৪ ঘণ্টার কোয়ারেন্টিন শেষ হবে। কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে এই ম্যাচ দিয়েই মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore