Monday 12 October, 2026

For Advertisement

মালয়েশিয়ার বিপক্ষে নারী দলের সহজ জয়

18 January, 2022 7:33:25

কমনওয়েলথ গেমস বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে কোন প্রকার পাত্তাই দেয়নি বাংলাদেশের নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে আজ বাংলাদেশ নারী দল ৮ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে।

কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে পেয়েই স্বাগতিক ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ।
বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৪৯ রান করতে পারে মালয়েশিয়ার নারীরা। দলের পক্ষে মাত্র দু’ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিংগাম ১২ ও ম্যাস এলিসা ১১ রান করেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে দু’টি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। ১টি করে উইকেট শিকার করেন সালমা খাতুন-নাহিদা আক্তার ও রিতু মনি।

৫০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ভালো সূচনাই পায় বাংলাদেশ। ৫ ওভারে ৩৮ রান যোগ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও মুরশিদা খাতুন। শারমিন ১৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ এবং মুরশিদা ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৪ রান করেন।

দলীয় ৪৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। সুলতানা ৩ ও ফারজানা ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।

আগামীকাল লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সূত্র: বাসস।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore