Monday 12 October, 2026

For Advertisement

সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন পুরান

16 January, 2022 6:41:43

ফের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন ক্যারবীয় বিধ্বংসী তারকা নিকোলাস পুরান। সবশেষ সিলেটের হয়ে বিপিএল মাতিয়েছিলেন তিনি। আরও একবার সিলেটের জার্সিতেই দেখা যাবে তাকে। বিপিএলের এবারের আসরে সিলেট সানরাইজার্স দলে ভিড়িয়েছে তাকে। রবিবার (১৬ জানুয়ারি) সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ক্যারিবীয় উইকেটরক্ষক পুরানকে দলে ভেড়ানোর কথাটি জানায় সিলেট।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। দলটিতে ক্যারবীয় তারকা নিকোলাস পুরান, লিন্ডেল সিমন্স, ডেভন থমাস ছাড়া আরও আছেন দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, রবি বোপারা, কলিন ইনগ্রাম, অ্যাঞ্জেলো পেরেরা ও সিরাজ আহমেদরা।

দেশি ক্রিকেটারদের মধ্যে সিলেট দলে আছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা। দলটিতে আছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন ও শফিউল হায়াত হৃদয়রা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore