Tuesday 13 October, 2026

For Advertisement

সাইফ স্পোর্টিংকে হারিয়ে ফাইনালে আবাহনী

15 December, 2021 10:20:19

স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোল ব্যবধানে হারানোর মাধ্যমে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটে রাখল ঢাকা আবাহনী। ম্যাচের দলের হয়ে একটি করে গোল করেন ড্যানিয়াল কলিন্দ্রেস সোলেরা এবং নাবিব নওয়াজ জীবন।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার পরস্পরের বিপক্ষে মাঠে নামে ঢাকা আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে থাকে আকাশি-নীল রংয়ের জার্সিধারীরা। আর সেই সুবাদে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় আবাহনী।

এ সময় মাঠে প্রায় ২২ গজ দূর থেকে কোস্টা রিকার এই ফরোয়ার্ডের ডান পায়ের ফ্রি কিক রক্ষণ দেয়ালের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেয়। ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি গোলরক্ষক মিতুল হোসেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে সাইফ স্পোর্টিং ক্লাব। বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েছিলো জামাল ভূঁইয়ারা। কিন্তু যোগ্য ফিনিশারের অভাবে পায়নি গোলের দেখা। উল্টো ম্যাচের ৮১তম মিনিটে খেয়ে বসে আরও একটি গোল। ডান দিক থেকে কলিনদ্রেসের গোলমুখে নেওয়া ফ্রি কিক নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন জীবন। এরপর আর কোনো গোল না হলে ফাইনাল নিশ্চিত হয় আবাহনীর।

শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশের মধ্যকার ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে লড়বে আবাহনী।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore