Monday 12 October, 2026

For Advertisement

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

13 December, 2021 12:00:27

স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার দিবাগত রাতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে পরাজিত করেছে করিম বেনজেমারা।

ঘরের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজামা। লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন স্প্যানিশ তারকা মার্কোস অ্যাসেনসিও। দুটি গোলেরই অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় পায় রিয়াল। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৬ ম্যাচে অ্যাতলেটিকোর সংগ্রহ ২৯ পয়েন্ট। সেভিয়া রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে বার্সা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore