Wednesday 14 October, 2026

For Advertisement

নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

10 December, 2021 11:40:15

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে টি-টোয়েন্টি ও টেস্টে পাকিস্তানের বিপক্ষে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্রাইস্টচার্চে পৌঁছেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরে কিউইদের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে মামুনুলরা।

নিউজিল্যান্ড পৌঁছার পর কোয়ারেন্টিনে আছে বাংলাদেশ দল। এবারের সফরে কোয়ারেন্টিনে কিছুটা শিথিলতা এনেছে কিউই ক্রিকেট বোর্ড। এর আগের নিউজিল্যান্ড সফরে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে ছিল বাংলাদেশ দল। এবার থাকতে হবে সাত দিন। যার তিন দিন পুরোপুরি ঘরবন্দি।

বিসিবির মিডিয়া ম‍্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর পাঁচটার দিকে অকল‍্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে গেছে। সেখানেই তারা কোয়ারেন্টিনে আছেন।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলার পরই নিউজিল‍্যান্ডের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল।

সফরে কোয়ারেন্টিনে শেষ হলে দুটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। দুটো অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে।

বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ চৌধুরি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore