For Advertisement
চতুর্থ দিনও খেলা শুরু হতে দেরি
ঢাকা টেস্টের চতুর্থ দিনের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। সকাল ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। মাঠ উপযোগী হলেই শুরু হবে খেলা। দুই দল মাঠেই অবস্থান করছে।
এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে গতকাল সারা দিন বৃষ্টি হওয়ার দুই দলকে হোটেল অবস্থান করার জন্য নিদের্শ দেওয়া হয়েছিলে। এর আগে টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছিল, দ্বিতীয় দিন বৃষ্টির কারণে তিন ঘন্টা দেরিতে শুরু হলেও আধা ঘন্টার বেশি মাঠে থাকতে পারেন নি। দ্বিতীয় দিন মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে। মেঘলা আবহাওয়ার কারণে দ্বিতীয় দিনে বাংলাদেশ কোনো উইকেট পায়নি। দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮৮/২ রান। এদিকে দ্বিতীয় দিনে হাফসেঞ্চুরি ভাগিয়ে নিয়েছেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore