Friday 9 October, 2026

For Advertisement

মেসিদের নতুন জার্সিতে ম্যারাডোনার ছবি

29 March, 2021 7:07:55

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে নতুন জার্সি প্রকাশ করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গায়ে সেই জার্সির ছবি দেখে প্রশংসায় ভাসছে সোশ্যাল সাইট। জার্সির ছবি ভাইরাল হতেও সময় লাগেনি। নীল-সাদা রঙেই আর্জেন্টিনার জার্সি তৈরি হয়েছে। কিন্তু নকশায় এসেছে পরিবর্তন।

এই ম্যারাডোনাকে সম্মান জানাতে গিয়েই জরিমানা গুনতে হয়েছিল সুপারস্টার লিওনেল মেসিকে। এবার তাদের জার্সিতেই থাকছেন ম্যারাডোনা। জার্সির পেছনে থাকা সংখ্যার ওপর ম্যারাডোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি যোগ করা হয়েছে। জানা গেছে, এই জার্সি পরেই আসন্ন কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা।

দুই দিন আগে জাপানের অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের খেলায় প্রথমবার এই জার্সি উন্মোচন করা হয়। সেদিন ম্যারাডোনা ছাড়াও প্রয়াত কোচ আলেহান্দ্রো সাবেয়া এবং লিওপোল্দো জাসিন্তো লুকেকেও শ্রদ্ধা জানানো হয়। অনূর্ধ্ব-২৩ দলের কোচ ফার্নান্দো বাতিস্তা বলেছেন, ‘দিয়েগো ম্যারাডোনা আমাদের সবার আদর্শ। প্রথম দল হিসেবে টি-শার্টের সাহায্যে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম’।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore