Monday 12 October, 2026

For Advertisement

মঈন আলীর ফিফটিতে ইংল্যান্ডের বড় সংগ্রহ

10 November, 2021 9:47:55

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

চারে নামা মঈন আলী ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। এছাড়া ডেভিড মালান ৩০ বলে ৪২ রান করেন।

দুদলই গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ জিতেছে। তবে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও নিউজিল্যান্ড রানারাআপ হয়ে শেষ চারে এসেছে। আজকের ম্যাচের বিজয়ী দলটি পৌঁছে যাবে এবারের বিশ্বকাপের ফাইনালে।

ইংল্যান্ড দল: জস বাটলার (উইকেটকিপার), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, এউইন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, ড্যারি মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore