Monday 12 October, 2026
For Advertisement
সাকিবের বিশ্বকাপ শেষ
31 October, 2021 7:30:23
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শেষ হয়ে গেলো সাকিব আল হাসানের।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর তাকে তিন দিনের বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার বিসিবি সূত্রে জানা যায়, বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল।
আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই ম্যাচ খেলার পর দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore