For Advertisement
কিউইদের ১৩৪ রানে আটকে দিল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং পাকিস্তানের বোলিং তোপে ১৩৪ রানের বেশি করতে পারেনি উইলিয়ামসনবাহিনী।
কিউইদের পক্ষে ওপেনার ড্যারি মিচেল ও ডেভন কনওয়ে ২৭ রান করে করেন। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ২৫ রান। পাকিস্তানের হারিস রউফ ২২ রানে ৪টি উইকেট নিয়েছেন।
বিশ্বকাপ শুরুর কিছুদিন আগেই নিরাপত্তার অজুহাতে সিরিজ না খেলেই পাকিস্তান ছেড়েছিল নিউজিল্যান্ড দল। তখনই পাকিস্তান ঘোষণা দেয়, বিশ্বকাপে কিউইদের হারিয়ে এর প্রতিশোধ নেবে পাকিস্তান।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম শেইফার্ট, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore